শনিবার , ৮ জুন ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস কানাডার

প্রতিবেদক
editor
জুন ৮, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: টানটান উত্তেজনা। লো স্কোরিং থ্রিলার। যাতে শেষ হাসি হাসলো কানাডা। এবারই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। প্রথম আসরেই ইতিহাস গড়লো তারা।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়েছে কানাডা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই তাদের প্রথম জয়। এ নিয়ে চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হারলো আয়ারল্যান্ড, দুই ম্যাচ খেলে কানাডা জয় পেলো একটিতে।

টস জিতে প্রথমে কানাডাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আইরিশরা। দারুণ বোলিংয়ে ৭ উইকেটে ১৩৭ রানেই কানাডাকে আটকে রাখেন ইয়ং-ম্যাকার্থিরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ১৩৮ রানও তাড়া করতে পারেনি আয়ারল্যান্ড। থেমেছে ৭ উইকেটে ১২৫ রানে।

ব্যাটিংয়ে নেমে বিপদে ছিল কানাডাও। ৫৩ রানে তারা হারিয়েছিল ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে নিকোলাস কার্টন আর শ্রেয়াস মুভার ৬৩ বলে ৭৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। কার্টন ৩৫ বলে ৪৯ আর মুভার ৩৬ বলে করেন ৩৭ রান।

জবাবে ৫৯ রানে ৬ উইকেট হারিয়েই বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড। তবে সপ্তম উইকেটে জর্জ ডকরেল আর মার্ক অ্যাডায়ার ৪১ বলে ৬২ রানের জুটিতে আশা দেখান আইরিশদের।

ডানহাতি পেসার জেরেমি গর্ডনের শেষ ওভারে ১৭ রান দরকার ছিল আয়ারল্যান্ডের। তবে অ্যাডায়ার ২৪ বলে ৩৬ করে ফিরলে এরপর আর পেরে উঠেনি আইরিশরা।

ডকরেল স্ট্রাইক পান শেষ বলে এসে। ২২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। গর্ডন ৪ ওভারে মাত্র ১৬ রানে আর ডিলন হেলিগার ১৮ রান খরচায় নেন দুটি করে উইকেট।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আপনি কি সুস্থ সম্পর্কে আছেন? মিলিয়ে নিন

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে চতুর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়

শেষ মুহূর্তের গোলে জয়ের দেখা পেল রিয়াল

অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

প্রধান উপদেষ্টাকে দুদুর আহ্বান—পদত্যাগ করে দলের দায়িত্ব নিন

পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: জাহাঙ্গীর আলম

নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, নতুন প্রত্যাশার বার্তা আরইউজের

নুসরাতের সাথে বিচ্ছেদের পর আরেক নায়িকার সঙ্গে প্রেম নিখিলের

শীর্ষ ১০ প্রতিষ্ঠান থেকে পাচারের টাকা উদ্ধারে কাজ শুরু

ফাতিমা রা.-কে যে দোয়া শিখিয়েছিলেন প্রিয়নবী সা.