বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দুদকের শরীফকে চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

প্রতিবেদক
editor
জুলাই ৯, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো: শরীফ উদ্দিনকে চাকরিতে ফেরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে তার পাওনা সকল বেতন ও সুযোগ-সুবিধা ফেরত দিতে হবে। আজ বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

আদালতের রায়ের পর প্রতিক্রিয়া মো: শরীফ উদ্দিন বলেন, ‘আমি ন্যায় বিচার পেয়েছি।’ উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো: শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়।

দুদক তৎকালীন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো: শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি অনুযায়ী ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা (যদি থাকে) পাবেন। কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

চট্টগ্রাম কার্যালয়ে থাকাকালে বেশকিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন শরীফ উদ্দিন। এরপরই বিভিন্ন মহলের রোষানলে পড়েন বলে অভিযোগ ওঠে।

সর্বশেষ ২০২৩ সালের ৩০ জানুয়ারি পরিবারসহ হত্যার হুমকি পান শরীফ। বিষয়টি নিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো: আইয়ুব খান চৌধুরী ও তার সঙ্গীদের বিরুদ্ধে সিসি টিভির ফুটেজসহ চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন তিনি।

সর্বশেষ - অন্যান্য