নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বিভাগটির নতুন নাম সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএমই)। মঙ্গলবার (৬ মে) রুয়েটের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নাম পরিবর্তনের বিষয় টি জানানো হয় ।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করে সিরামিক এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) করা হলো। গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (২০২৪ সিরিজ) শিক্ষার্থীদের থেকে তৎপরবর্তী সিরিজের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৭ তম সভায় গৃহীত সিদ্ধান্ত নং ৪ (ক) মোতাবেক এ অফিস আদেশ জারি করা হলো।


















