মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দায়িত্ব নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ৬ সিটির প্রশাসক

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

মন্ত্রী তার দপ্তরে নবনিযুক্ত ছয় সিটির প্রশাসককে স্বাগত জানান। সাক্ষাৎকালে ছয় সিটির প্রশাসক তাদের কর্মকালে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ও ছয় সিটির উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি কর্পোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকার।

সর্বশেষ - অন্যান্য