মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শুভশ্রী-রুক্মিণীর কাছে ‘ক্ষমা’ চাইলেন দেব

প্রতিবেদক
editor
আগস্ট ১২, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দশ বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদন তুঙ্গে। ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের পর থেকেই এই দুই তারকার পুরোনো রসায়ন নিয়ে উচ্ছ্বসিত তাদের ভক্তরা।

তবে এই উচ্ছ্বাসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বর্তমান সঙ্গী রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে নিয়ে কিছু কুরুচিপূর্ণ মন্তব্য ও মিম ছড়িয়ে পড়েছে।

এসব নিয়ে নীরবতা ভেঙে এবার মুখ খুললেন দেব। সরাসরি ক্ষমা চাইলেন রাজ ও রুক্মিণীর কাছে। সম্প্রতি একটি পার্টিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব এই অপ্রীতিকর ঘটনা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন।

 

তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে কিছু মানুষ ভালো কিছুকেও ইতিবাচকভাবে নিতে পারে না। রাজ ও রুক্মিণী দুজনেই বিষয়টি অত্যন্ত ভালোভাবে সামলেছে। আমাদের পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

দেব বলেন, ‘রাজ ও শুভশ্রীর পরিবারের সমর্থন না থাকলে এটা সম্ভব হতো না। একজন প্রযোজক হিসেবে আমি রাজ, শুভশ্রী এবং রুক্মিণীর কাছে এই ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা চাইছি।’

তার কথায়, ‘আমরা দর্শকদের চাহিদা অনুযায়ী দেব-শুভশ্রী জুটির নস্টালজিয়া ফিরিয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু কিছু মানুষ ব্যক্তিগত আক্রমণ করছে, যা একেবারেই ঠিক নয়। এই ছবিতে সবার অবদান রয়েছে, বিশেষ করে রুক্মিণীর। আমি তাকে নিয়ে গর্বিত।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শাহরুখের স্বপ্নের বাড়ি মান্নাতে থাকতে পারবেন আপনিও!

অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো : ফখরুল

পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: জাহাঙ্গীর আলম

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর : কাদের

অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে উঠতে যে সমীকরণ

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৬০০

বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম কলকাতার লড়াই!

‘উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ, পদোন্নতি না দিয়ে করলেন বদলী’

বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী

আন্তর্জাতিক বৌদ্ধবিহার সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন প্রধান উপদেষ্টা