মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শাহরুখের স্বপ্নের বাড়ি মান্নাতে থাকতে পারবেন আপনিও!

প্রতিবেদক
editor
এপ্রিল ১৫, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’ অনেকের কাছেই স্বপ্নের ইমারত। মায়ানগরীতে ঘুরতে গেলে এই প্রাসাদ প্রায় সকলের কাছেই দর্শনীয় স্থান। তবে কয়েকদিন আগেই বাড়ি পরিবর্তন করেছেন। এখন সপরিবারে তিনি পালি হিলসের এক বাংলোতে থাকছেন।

তবে বিদেশেও শাহরুখের বাড়ির সংখ্যা নেহাত কম নয়। দুবাই, লন্ডন, ক্যালিফোর্নিয়া-সহ একাধিক শহরে রয়েছে তার স্বপ্নের বাড়ি। যেখানে থাকার সুযোগ পেতে পারেন আপনিও। এক রাত থাকার জন্য কত টাকা গুনতে হবে? মান্নাত নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই।

তার অন্দরসজ্জা কেমন হবে তা সকলেই জানতে আগ্রহী। কয়েক বছর আগেই ভক্ত-অনুরাগীদের জন্য দিল্লির বাড়ির দরজা খুলে দিয়েছিলেন শাহরুখ। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সেখানে রাত কাটানোর সুযোগ পেয়েছিলেন কেউ কেউ।

এবার সাধারণ মানুষের জন্য ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বুকে তৈরি ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’র দরজা খুললেন কিং খান। বাড়িটি সাদা ও বেজ রঙের থিমে সজ্জিত। রয়েছে ৬টি বেডরুম। সুইমিং পুলের ধারে বসে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য।

এছাড়া থাকছে জাকুজি, টেনিস কোর্ট। বাড়ির ভিতরে আগুন পোহানোর জন্য প্রতিটি ঘরে পাবেন ফায়ার প্লেস। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, বিভিন্ন দেওয়াল সাজানো বড় বড় আয়না দিয়ে। পছন্দের বই পড়ার জন্যও বিশেষ ব্যবস্থা করা আছে। এছাড়াও রয়েছে নানা ডিজাইনের ঝাড়বাতি। রান্নাঘরটিও তাক লাগানোর মতো।

সব মিলিয়ে কোনও প্রাসাদের থেকে কম নয় এই বাড়ি। এবার আসা যাক খরচে। গ্র্যান্ড ভ্যাকেশন ভিলায় থাকার জন্য প্রতি রাতের জন্য খরচ হবে প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা। ২০১৭ সালে মুক্তি পায় অনুষ্কা শর্মা ও শাহরুখ অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’। এই ছবির শুটিংয়ের জন্য গোটা টিমকে নিয়ে এই বাড়িতেই ছিলেন বাদশা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

৩৯ বছর বয়সী অর্থমন্ত্রী ইউলিয়াকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব জেলেনস্কির

পরিবেশবান্ধব কারখানা এখন ২১৮

প্রধান উপদেষ্টার চীন সফরে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক সহযোগিতা

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

ড. ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া : প্রেস সচিব

‘খেলাধুলার মধ্য দিয়ে তরুণরা ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখবে’

ভবিষ্যতে কেউ যেন এমন অপরাধ করার সাহস না পায়: তারেক রহমান

চতুর্থ দফা সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

ইনসাফ আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার মতো সিনেমা : ফারিণ

জুলাই অভ্যুত্থানের তরুণদের স্পিরিট কাজে লাগিয়ে দেশ গড়তে হবে : শারমীন এস মুরশিদ