সোমবার , ১৬ জুন ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কি কারণে পার্টি এড়িয়ে চলেন কারিনা

প্রতিবেদক
editor
জুন ১৬, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারে আড়াই দশক পূর্ণ করা বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর তার জীবনযাপন নিয়ে দারুণ সচেতন। নড সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই সন্তানের মা কারিনা তার ক্যারিয়ার আর ফিটনেস রুটিন নিয়ে কথা বলেছেন।

৪৫ বছর বয়সী কারিনা বলেছেন, তিনি জীবন বেঁধেছেন নিয়মে। রাতের খাবার খেয়ে নেন সন্ধ্যা ৬টার মধ্যে। ঘুমিয়ে পড়েন রাত ৯টর ভেতরে। আর শরীর চর্চা শুরু করেন ভোরের আলো ফোটার আগে। তখন অনেকেরই হয়ত ঘুম ভাঙে না।

কারিনা জানিয়েছেন, তিনি এখন পার্টি এড়িয়ে চলার চেষ্টা করেন। তিনি বলেন, আমার বন্ধুরা জানেন আমি আর কোনো পার্টিতে থাকি না। তারা সেটা মেনেও নিয়েছেন।

কারিনার ভাষ্য, মা হওয়ার পর তিনি শরীরচর্চার গুরুত্ব ভালোভাবে বুঝতে পেরেছেন। কোভিড মহামারীর পর তিনি শরীরচর্চা নিয়ে বেশি কাজ করেছেন।

কারিনা জানান, আমি বুঝতে পেরেছি ফিটনেস বিষয়টা কেবল শারীরিক সৌন্দর্যের জন্য নয়। এটি মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। যদি কোনোদিন ব্যায়াম বাদ যায়, তাহলে মেজাজ খারাপ হয়ে যায়। শরীরচর্চা তাকে শান্ত রাখে বলে জানিয়েছেন কারিনা।

সর্বশেষ - অন্যান্য