বুধবার , ১১ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগ দিতে নেপালের পথে বাংলাদেশী দুই সাংবাদিক

প্রতিবেদক
editor
জুন ১১, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৩ ও ১৪ জুন (শুক্র ও শনিবার) নেপালের রাজধানী কাঠমুন্ডে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্স-২০২৫। এতে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান ।

সার্ক জার্নালিস্ট ফোরাম’র সেন্ট্রাল কমিটি এবং নেপালের সাংবাদিক সংগঠন ন্যাশনাল ফোরাম ফর নেওয়ার জার্নালিস্ট যৌথভাবে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে এই আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্সের আয়োজন করেছে।

ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। সম্মেলনে দক্ষিণ এশিয়ার ১০০ জনেরও বেশি সাংবাদিক অংশ নেবেন এবং মাতৃভাষা সাংবাদিকতার চ্যালেঞ্জ, সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য, সার্ক জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে আসছে। গত দুই বছরে দশটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে সংগঠনটি। সর্বশেষ ভারতের রাজস্থানে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানেও সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার
ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদের নেতৃত্বে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঢাবি ও ৭ কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, বিজিবি মোতায়েন

রাজশাহী মহানগর এনসিপির নয়া আহবায়ক কমিটি ঘোষণা

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের বিক্ষোভ

এমপি আনোয়ারুল খুনে ‘হানিট্র্যাপ’, কে এই নারী?

সুপার এইটের ফরম্যাট নিয়ে তোপের মুখে আইসিসি

মণিপুরে অস্ত্র সমর্পণ করছেন বিদ্রোহীরা

অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপি নেতাদের মন্তব্য, জবাব দিলেন উপদেষ্টা নাহিদ

আলু বীজ সরবরাহ নিয়ে বিএডিসিরাজশাহীর উপ-সহকারী পরিচালকেরবিরুদ্ধে চাষীদের অভিযোগ

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম বোরহান, দ্বিতীয় শিফটে সাদিয়া