শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম বোরহান, দ্বিতীয় শিফটে সাদিয়া

প্রতিবেদক
editor
এপ্রিল ২৬, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল শুক্রবার (২৫ এপ্রিল) প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার ৬টা ১০ মিনিটের দিকে ‘এ’ ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

এ বছর দুই শিফটে ‘এ’ ইউনিটর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফটে প্রথম স্থান অর্জন করেছেন বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। তিনি পরীক্ষায় ৮৫ দশমিক ৭৫ নাম্বার পেয়েছেন। তার রোল নাম্বার ৪৬১২৯৭৪৬। তার বাবার নাম মো. ফরিদুল আলম। তিনি চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী ছিলেন।

দ্বিতীয় শিফটে প্রথম স্থান অর্জন করেছেন সাদিয়া শারমিন রিও। তিনি পরীক্ষায় ৮৬ দশমিক ২৫ নাম্বার পেয়েছেন। তার রোল নাম্বার ৫৮২৪৬৬৪০। তার বাবার নাম এ. এস. এম. শরিফুল আলম। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

সর্বশেষ - অন্যান্য