শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে রাবি শিক্ষক ফোরামের দোয়া

প্রতিবেদক
editor
মে ৩০, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শুক্রবার (৩০ মে) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক আমীরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের নিবেদিত প্রাণ ছিলেন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান। দেশের জনগণ চেয়েছিল বিধায় জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। প্রতিহিংসার রাজনীতি আমাদের নেত্রী পছন্দ করেন না। বর্তমান সময়ে আমাদের ঐক্যবদ্ধ না থাকার কারণে বারবার আমাদের বিপদে পড়তে হচ্ছে। ইউনুস সরকারের আমলে কে কোথায় বসবেন ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত তারা। উপদেষ্টা আসিফের এক পিএস চারশো কোটি টাকার মালিক বনে গেছেন। আমাদের এখনি সাবধান হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রাবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বলেন, ৩০মে ইতিহাসের পাতায় একটি মর্মান্তিক দিন যেখান থেকে আমাদের অনেক শেখার আছে। আমরা জিয়াউর রহমানের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি ফলে আমাদের উপর সবসময় বিপদ নেমে আসছে। তিনি সকল মানুষের মতামত ও পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করতেন। ৩০মে আসলেই আমরা তার আদর্শকে চর্চা করি, তার কিছুদিন পর ভুলে যাই। এসময় জিয়াউর রহমানের জীবনদর্শন সম্পর্কে পড়াশোনা করে তার আদর্শ অনুযায়ী চলতে ছাত্রদলের নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান একটি নাম নয়, একটি ইতিহাস। তিনি বাংলাদেশের ইসলামী উম্মাহর গোড়াপত্তন করেন। তিনি শুধু বাংলাদেশের নেতা নয়, তিনি ছিলেন পুরো বিশ্বের একজন মুসলিম উম্মাহ নেতা। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আমূল-পরিবর্তন এনেছেন জিয়াউর রহমান। তার আমলেই ইসলামী বিশ্ববিদ্যালয় চালু করা হয়। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করবে।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শিক্ষক ফোরামের সহ-সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু, বরেন্দ্র মিউজিয়ামের পরিচালক মোস্তাফিজুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. খুদরত-ই-জাহানসহ প্রায় শতাধিক শিক্ষক ও জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত