শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কাশ্মির নিয়ে কখনোই আপস করবো না : পাকিস্তানের সেনাপ্রধান

প্রতিবেদক
editor
মে ৩০, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কাশ্মির নিয়ে কখনোই আপস করবে না পাকিস্তান। এমন কথাই বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। এমনকি কাশ্মির নিয়ে কোনো রকম চুক্তিও সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, কাশ্মির নিয়ে পাকিস্তান কখনোই আপস করবে না বলে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ‘হিলাল টকস’ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ভারতের উচিত বোঝা, কাশ্মির কখনোই পাকিস্তানের অগ্রাধিকার থেকে সরে যাবে না। কাশ্মির নিয়ে কোনো রকম চুক্তি সম্ভব নয়, আমরা এই ইস্যু ভুলে যাব না।”

পাকিস্তানের এই সেনাপ্রধান বলেন, কাশ্মির কোনো দ্বিপাক্ষিক নয় বরং একটি আন্তর্জাতিক ইস্যু এবং বহু দশকের চেষ্টার পরও ভারত সেটিকে চাপা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, “ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বাড়ার জন্য দেশটির নিজস্ব নীতিই দায়ী, বিশেষ করে মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন।”

বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন আসিম মুনির। তিনি বলেন, সেখানে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তারা বেলুচ জনগণের প্রতিনিধি নয়, বরং তারা ভারতের মদদপুষ্ট “প্রক্সি”।

ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র
ভারতের ভূপাতিত হওয়া ৫ যুদ্ধবিমানের ৩টিই রাফাল ফাইটার জেট
ভারত চেয়েছিল শক্তি দেখাতে, কিন্তু প্রকাশ পেল দুর্বলতা
ভারতই যুদ্ধবিরতির অনুরোধ করেছিল, আবারও জানাল পাকিস্তান
সন্ত্রাসীদের পরিণতি হবে ভারতের বিমান বাহিনীর মতোই, হুঁশিয়ারি পাকিস্তানের।

পানি চুক্তি স্থগিতে জাতিসংঘে ভারতকে তুলোধুনো করল পাকিস্তান
তিনি আরও বলেন, “বেলুচদের সঙ্গে এসব সন্ত্রাসীদের সম্পর্ক নেই। ওরা ভারতীয় স্বার্থে কাজ করছে। রাষ্ট্রবিরোধী কোনো বর্ণনাকেই টিকে থাকতে দেওয়া হবে না।”

ভারতের সঙ্গে পানিবণ্টন ইস্যুতে তিনি বলেন, “পানির ওপর ভারতের একতরফা নিয়ন্ত্রণ পাকিস্তানের ২৪ কোটির অধিক মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। এটি আমাদের ‘রেড লাইন’। পাকিস্তান নিজের পানির অধিকার থেকে একচুলও পেছাবে না।”

সর্বশেষ - অন্যান্য