বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৩ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আগামীতে কেন্দ্রের উদ্যোগে আমরা আরো অনেক বেশি বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন পরিবেশ ও কৃষি বান্ধব নেতা ছিলেন। যার অনুপ্রেরণা, দেশপ্রেম ও আদর্শকে লালন করেই আমরা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আঙ্গিনায় ফলজ ও ওষুধি গাছ রোপণ করছি। আমরা এই বর্ষা মৌসুমে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি।
এসময় অন্যদের মধ্যে রাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান শফিক, শাকিলুর রহমান সোহাগ, আহসান হাবিব, মারুফ হোসেন, এম তাহের রহমান, সদস্য তাকবির আহমেদ ইমনসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















