শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে আ’লীগ নেতা ডাবলু আবারো ৫ দিনের রিমান্ডে, ডিম নিক্ষেপ

প্রতিবেদক
editor
অক্টোবর ১১, ২০২৪ ১২:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের আবারো পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার বিকেলে ডাবলু সরকারকে আদালতে নেওয়া হলে বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরা ও কাদা নিক্ষেপ করেন। বিকেল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করে।

এসময় মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামির আবারো সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মো. মাসুদুজ্জামান তার ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে আদালত থেকে বের করা হয়। এর আগে গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়।

সেদিন আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে আবারো রিমান্ড চাওয়া হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক গণমাধ্যমকে জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে আবারো রিমান্ডে নেওয়া হয়েছে। আগের বারও একই মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

সর্বশেষ - অন্যান্য