সোমবার , ১৯ মে ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নিবন্ধন না থাকলে আ’লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

প্রতিবেদক
editor
মে ১৯, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নিবন্ধন না থাকলে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।

সোমবার দুপুরের দিকে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে।
আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না—এ নিয়ে কমিশন কী মনে করে—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মাছউদ বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো হয়নি।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এছাড়া অতিথি হিসেবে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।

সর্বশেষ - অন্যান্য