বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কুয়েট শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

প্রতিবেদক
editor
মে ২৯, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী ইফাজের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৯ মে) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে শেষ হয়। এসময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ‘কুয়েটের মেধাবী ছাত্র ইফাজের ওপর যেভাবে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা নিঃসন্দেহে মানবতাবিরোধী। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তাঁরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সরদার জহুরুল বলেন, ‘আমরা রাবি শাখা ছাত্রদল কুয়েটের মেধাবী শিক্ষার্থী ইফাজের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে দিবে না ছাত্রদল এবং যে কোন প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে’।

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘গণঅভ্যুত্থানের পর দেশে যত হামলা হয়েছে তার পিছনে গুপ্ত বাহিনী শিবিরের হাত রয়েছে। গতকাল চট্রগ্রামে আমাদের বোনের উপর যে হামলা হয়েছে তার এখনো কোনো বিচার হয় নাই। দুইদিন আগে রাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উপর হামলা চালিয়ে শিবির তার পূর্বের ধারার রাজনীতি শুরু করে দিয়েছে। আমরা বলে দিতে চাই ২৪-এর গণঅভ্যুত্থানের পর সুষ্ঠু ধারার রাজনীতি না করলে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই’।

বিক্ষোভ মিছিলে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য