শনিবার , ৭ মার্চ ২০২৬ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

প্রতিবেদক
editor
মার্চ ৭, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : এই প্রথমবার সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে সেসব ড্রোন।

এছাড়া সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেইস লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে ইরান। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেটিও ধ্বংস করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “শায়েবাহ খনি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল। সেই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে।”

“এছাড়া প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।” ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।

সূত্র : এএফপি

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, যা বললেন বিসিবি পরিচালকরা

জলবায়ু সম্মেলনে দেশের পক্ষে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ জরুরি : ফরিদা আখতার

প্রতিবাদী কণ্ঠ রোধ করলে আমিও পারতাম : শ্রীলেখা

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৪ ফিলিস্তিনি

দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেফতার ১

একটা দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে : মির্জা ফখরুল

মাগুরার সেই শিশুর মৃত্যু: আসামিদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজশাহীতে নাশকতা ও বিভিন্ন অপরাধে আ’লীগ নেতাসহ গ্রেফতার ২৬

নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে : রিজভী

তারিক সিদ্দিকীসহ ৮ শীর্ষ আমলার দুর্নীতি অনুসন্ধানে দুদক