বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে নাশকতা ও বিভিন্ন অপরাধে আ’লীগ নেতাসহ গ্রেফতার ২৬

প্রতিবেদক
editor
নভেম্বর ২৮, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে আ’লীগ নেতাসহ মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। এরমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ১৮ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরএমপির মিডিয়া সেল জানায়, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃত রেজাউল করিম পল্টু (৪০) রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়া ডাবতলার মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি নগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - অন্যান্য