শনিবার , ১০ মে ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঢাকায় মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি গ্রেফতার

প্রতিবেদক
editor
মে ১০, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি নার্গিস আক্তারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১০ মে) ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হেলালউদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নার্গিস আক্তার মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। বর্তমান অন্তর্বর্তী সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শনিবার ভোরে উত্তরার ৪ নম্বর রোডের তিন নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়। পরে নার্গিস আক্তারকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এডিসি হেলালউদ্দিন।

সর্বশেষ - অন্যান্য