বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নাটকীয় ম্যাচে হারের পর মেজাজ হারালেন তামিম

প্রতিবেদক
editor
জানুয়ারি ৯, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬টি ম্যাচ খেলা নুরুল হাসান সোহানের দলটি সবকটি ম্যাচেই জিতেছে। এদিকে, ম্যাচটিতে হারের পর মেজাজ হারাতে দেখা যায় বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। ঠিক কী কারণে তিনি নিজের রাগ সংবরণ করতে পারেননি সেটি জানা না গেলেও, বিষয়টিকে স্বাভাবিক বলছেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল।

ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিংরুমে থাকা কারও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় ম্যাচ জেতানো রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষপর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন। ওই সময় টিক কী ঘটেছিল এই প্রশ্ন করা হয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে। তামিমের বড় ভাই জানালেন, ‘ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না।’

অন্যদিকে, উত্তাপ ছড়ানো সেই পরিস্থিতিতে তামিমের পাশে ছিলেন রংপুর দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা আমি কাছ থেকে দেখিনি। যাওয়ার পর বুঝতে পারব, কিন্তু কিছু একটা হয়েছে।’ শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ২৬ রান। মোটামুটি জয়ই হয়তো ধরে নিয়েছিল বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল। তবে কাইল মায়ার্সের করা ওভারটিতে অধিনায়ক সোহান ৩০ রান তোলেন ৩টি করে চার-ছক্কায়। তাতেই জয়োৎসবে মাতে রংপুর।

এ নিয়ে চলতি আসরে ৬ ম্যাচ খেলে অপরাজেয় থাকার রেকর্ডও তারা ধরে রেখেছে। প্রসঙ্গত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মায়ার্স। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসকদের প্রতি আইন উপদেষ্টা: আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?

গাজায় দখলদার ইসরায়েলের হামলায় ৬৪ ফিলিস্তিনির মৃত্যু

তিশার ‘পেশাদারিত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন প্রযোজক

জুলাই ঘোষণাপত্র : আওয়ামী শাসনকে ফ্যাসিবাদ আখ্যা, এসেছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাও

জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার : মীর হেলাল

সাগর সংরক্ষণ ও সামুদ্রিক মৎস্য রক্ষায় এমওইউ সই

বিয়ের ভেন্যুতে পৌঁছালেন রাশমিকা, অনুষ্ঠান কবে?

যুক্তরাষ্ট্রে ‍তুর্কি শিক্ষার্থীকে আটকের অভিযোগ

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত

পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে : প্রধানমন্ত্রী