শুক্রবার , ২১ মার্চ ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার

প্রতিবেদক
editor
মার্চ ২১, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢালিউড চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা শোবিজের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়েও ব্যস্ত। ধর্মীয় আচার-রীতিও পালন করেন নিয়মিত। সদ্যই ওমরাহ হজ পালন করতে মক্কায় গিয়েছিলেন, আর সেখান থেকে ফিরেই বড়সড় সিদ্ধান্ত নায়িকার।

গত বৃহস্পতিবার চিত্রনায়ক অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বর্ষা। সেখানে এসেই জানালেন অভিনয় ছেড়ে দেবেন তিনি। তার কথায়, হাতের কাজগুলো শেষ হলেই আর কোনো নতুন কাজ করবেন না তিনি।

সংবাদ সম্মেলন থেকে ভাইরাল একটি ভিডিও থেকে বর্ষাকে বলতে শোনা যায়, ‘হাতে কয়েকটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করব না।’

কেন কাজ করবেন না, এমন প্রশ্নের জবাবে বর্ষা বলেন, ‘আমি খুব বাস্তববাদী। ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। ততদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই।’

সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে বর্ষা আরও বলেন, ‘তাছাড়া আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে যে অনন্তর কোনো আপত্তি নেই, তাও বোঝা গেল। এ সময় সঙ্গে থাকা অনন্ত জলিল বলেন, ‘এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তাও সে এ কথা বলছে।’

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সুশান্তের মৃত্যুর পর কতটা যন্ত্রণায় দিন কাটিয়েছেন রিয়া?

জাতীয় নির্বাচনের আচরণবিধি ও ভোটকেন্দ্র নিয়ে বৈঠকে ইসি

প্রেমের ফাঁদ, অন্তরঙ্গ ভিডিও করে টাকা আদায় ছিল উদ্দেশ্য : র‌্যাব

গোল পেলেন না মেসি, তবুও জিতল মায়ামি

তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন ঘটনা নয় : আখতার হোসেন

স্কুলে ভর্তি: সরকারিতে আবেদন বেশি, বেসরকারিতে আসন ফাঁকা

হাদিকে গুলি করা একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করবে পুলিশ

শিক্ষকদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় উদ্বোধন হলো জগিং ট্র্যাক

২৮ অক্টোবরের ধারাবাহিকতায় দেশে সন্ত্রাসী রাজনীতির সূচনা করেছিল আ. লীগ: জামায়াতে আমির