শনিবার , ১ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস

প্রতিবেদক
editor
জুন ১, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে বিস্তার লাভ করছে মৌসুমি বায়ু। এটি দেশের সাত বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।

এদিকে, আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ আরও জানান, রোববার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সেই সঙ্গে দেশে আট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে অতিভারী বৃষ্টির আভাস পাওয়া গেছে। তিনি জানান, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। এছাড়াও রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হয়েছে।

সর্বশেষ - অন্যান্য