বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন নোশিন

প্রতিবেদক
editor
মে ৩০, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেক্স: জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার নোশিন আঞ্জুম। তিনি ১০ খেলায় সাড়ে ৮ পয়েন্ট পেয়ে এক রাউন্ড আগেই শিরোপা জয় করেছেন। দশম রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌসকে পরাজিত করেন নোশিন।

৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন দ্বিতীয় স্থানে, সাড়ে ৬ পয়েন্ট করে নিয়ে কুমিল্লার মহিলা ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা চতুর্থ স্থানে রয়েছেন। দশম রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে ড্র করেন।

গোপালগঞ্জের মহিলা ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা মহিলা ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদকে, মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা মহিলা ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলোকে, মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ নড়াইলের নীলাভা চৌধুরীকে পরাজিত করেছেন।

সর্বশেষ - অন্যান্য