শনিবার , ১ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ফের উত্তপ্ত মণিপুর

প্রতিবেদক
editor
মার্চ ১, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মনিপুর রাজ্য। শুক্রবার মেইতেইদের পবিত্র স্থান ‘কংবা মারু’তে গিয়েছিলেন একদল ভক্ত। এ সময় তাদের ওপর গুলি চালিয়েছে মনিপুরের কুকি জাতিগোষ্ঠীর সদস্যরা। এ ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর।খবর এনডিটিভির। নিরাপত্তা বাহিনীর কর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় মেইতেইদের পবিত্র স্থানে গিয়েছিলেন একদল ভক্ত।

তখন নিকটবর্তী পাহাড় থেকে তাদের লক্ষ্য করে মোট সাত রাউন্ড গুলি চালানো হয়। এরপর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। গুলির ঘটনার পর আশপাশের গ্রাম থেকে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ জানান। বেশ কিছুক্ষণ তারা সড়ক অবরোধ করেন। শান্তি ফিরিয়ে আনতে এবং মেইতেই সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ে থাকা বাঙ্কারগুলো ভেঙে দেওয়ার দাবি জানান তারা।

এর আগে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর কাছে স্বেচ্ছায় ২৪৬টি অস্ত্র সমর্পণ করেছিল মণিপুরের সশস্ত্র মেইতেই গোষ্ঠী। এর একদিনের মাথায় গুলির এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে চলে ধারাবাহিক সংঘাত। রাজ্যের আধা সামরিক বাহিনী ও পুলিশের অস্ত্রাগার লুট করে প্রায় ৬ হাজার অস্ত্র নিয়ে যায় বিদ্রোহীরা।

তখন থেকে উগ্রপন্থিদের হামলার শিকার হন অনেকে। হামলায় এ পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এমনকি ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মন্দিরেও।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা : কথাসাহিত্যের নতুন বয়ান’ শীর্ষক একক বক্তৃতা

বিজয়ের সঙ্গে প্রেম করছেন ফাতিমা? যা বললেন অভিনেত্রী

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেফতার

র‍্যাবকে দলীয় স্বার্থে এক ঘণ্টার জন্যও ব্যবহার করেনি বিএনপি : বাবর

সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার

ভূমিমন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু, উচ্ছ্বাসে রাজশাহীবাসী

মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন কতটুকু সত্যি?

পিরামিডের সামনে হাঁটু গেড়ে মেহজাবীনকে প্রপোজ করে রাজীব

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

‘অন্তরা দুষ্টু হলেও শুভকেই ভালোবাসে’