মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভূমিমন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু, উচ্ছ্বাসে রাজশাহীবাসী

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্ষিয়ান রাজনীতিবীদ মিজানুর রহমান মিনু এমপি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহীবাসীর মাঝে বইছে আনন্দের বন্যা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে সবখানেই মিনুকে অভিন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেছে রাজশাহীর মানুষ। দল মত নির্বিশেষে সবাই মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকায় তার নাম প্রকাশের পর থেকেই রাজশাহীর রাজপথ ও অলিগলিতে উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা।

বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা মিনুকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন। মিছিলটি নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। রাজশাহী-২ আসন মূলত রাজশাহী সিটি করপোরেশন এলাকা নিয়েগঠিত। এর আগে ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মন্ত্রিসভায় এ আসন থেকে পূর্ণ মন্ত্রী হয়েছিলেন এমরান আলী সরকার, যিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

দীর্ঘ সময় পর আবারও এ আসন থেকে পূর্ণ মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু। বিএনপির এই বর্ষীয়ান নেতা দীর্ঘদিন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাত্র ৩২ বছর বয়সে তিনি রাসিকের মেয়র নির্বাচিত হন এবং টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন। মেয়র থাকা অবস্থায় ২০০১ সালে তিনি রাজশাহী সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি বলেন, “মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। এখন আরও ভালোভাবেরাজশাহীর উন্নয়নে কাজ করতে পারব।”

সর্বশেষ - অন্যান্য