মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিজয়ের সঙ্গে প্রেম করছেন ফাতিমা? যা বললেন অভিনেত্রী

প্রতিবেদক
editor
জুলাই ১, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিজয় বর্মার সঙ্গে কি সত্যিই সম্পর্কে জড়িয়েছেন তিনি? দঙ্গল নায়িকা ফাতিমা সানা শেখকে নিয়ে বলিপাড়ায় এই জল্পনা চলছে বেশ কিছু দিন ধরেই।

অবশেষে যাবতীয় গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি তার নতুন ছবি ‘আপ জ্যায়সা কোই’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে নিজের সম্পর্ক নিয়ে সোজা ব্যাটে খেললেন ফাতিমা।

অনুষ্ঠানে তাকে সরাসরি প্রশ্ন করা হয় সম্পর্কের ব্যাপারে। উত্তরে ফাতিমা স্পষ্ট জানান, তিনি আপাতত একাই রয়েছেন। পাশাপাশি সফল সম্পর্কের চাবিকাঠি ঠিক কী? সেই উত্তরও দিয়েছেন।

অভিনেত্রীর কথায়, “যেখানে দু’জন মানুষ একে অপরকে সম্মান করেন এবং পরস্পরের মতামত শোনেন। সেটাই সুস্থ সম্পর্ক। সম্পর্কে থাকার অর্থ নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং একসঙ্গে সেই সম্পর্ককে মজবুত করা। আমার মতে, এটাই সফল সম্পর্কের আসল চাবিকাঠি।”

এ তো গেল ছবির কথা। বাস্তব জীবনে এমন মনের মতো পুরুষের সন্ধান পেয়েছেন কি? প্রশ্ন শুনেই হেসে ফেলেন ফাতিমা। তার উত্তর, তেমন পুরুষ বাস্তব জীবনে মেলাই ভার! অন্তত আমার জীবনে তো নেই।

রসিকতা করে তিনি আরও জানান, ভালো ছেলেরা কেবল সিনেমাতেই থাকে। তার কথায়,“আচ্ছে লড়কে হ্যায় হি নাই ইয়ার.. কোই ভি নহি হ্যায় (মেরি লাইফ মে)। ফিল্মো মে আচ্ছে হোতে হ্যায়।” (ভাল ছেলে আর নেই… কেউই নেই (আমার জীবনে)। সিনেমাতেই ভাল ছেলে থাকে।) ফাতিমার এই উত্তরেই আপাতত বিজয়-চর্চায় ইতি পড়ল বলে মনে করছে বলিপাড়ার একাংশ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে এলপিজি ডিলারদের ধর্মঘট, রাজশাহীতেও গ্যাস বিক্রি বন্ধ

ইরানের অন্তবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মোখবের

সরকারের আশ্বাসে সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা, অবরুদ্ধ দুই উপদেষ্টা

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য, আপ্লুত ‘দিলওয়ালে দুলহানিয়া’ জুটি

সীমান্ত এলাকায় বিজিবি-নৌপুলিশ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আধুনিক ও সুশাসনভিত্তিক সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান এমপি

একুশে বইমেলাকে ঘিরে এবার কেন এত বিতর্ক – সমালোচনা

বড় জয়ে আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় পোশাক জায়ান্ট ইন্ডিটেক্স

নির্বাচনের তারিখ ঘোষণায় কোনো কোনো উপদেষ্টার মন খারাপ : মেজর হাফিজ