শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

যথাযোগ্য মর্যাদায় রাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইখতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে উপস্থিত ছিলেন।
এরপর শহীদ স্মৃতি সংগ্রহশালাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

এর আগে, ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৭টা থেকে বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট, রাবি শিক্ষক সমিতি, রাবি মহিলা ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, রাবি স্কুল ও শেখ রাসেল মডেল স্কুল প্রভাতফেরিসহ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

এছাড়া, দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সিনেট ভবন চত্বরে চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘নতুন’ বিপিএলের চেষ্টায় বিসিবি, পরামর্শ তামিম-মুশফিকের

গত ১৫ বছরের সাংবাদিকতা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে : প্রেস সচিব

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে

ডাকসু নির্বাচন: শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : বৈঠক শেষে যা বললেন আইন উপদেষ্টা

দুমাস ধরে গাজায় খাবার প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল

বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন গার্দিওলা

৪ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুলের জামিন

নানা অনিয়মের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান