রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স এবং মানবাধিকার বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত ইউসুফ আব্দুল কারিম বুচেরির সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।

মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, গত ৩০ জানুয়া‌রি বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স এবং মানবাধিকার বিষয়ক মহাপরিচালকের দপ্ত‌রে অনু‌ষ্ঠিত বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ করে ফ্যামিলি ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। ‎

মহাপরিচালক রাষ্ট্রদূত ইউসুফ আব্দুল কারিম দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, মোবাইল কনস্যুলার ক্যাম্প ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশিদ তালুকদার উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য