বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মার্কিন সরকারের অভ্যন্তরীণ সহায়তাও স্থগিত করলেন ট্রাম্প

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৯, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিদেশে সহায়তা প্রদান স্থগিতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন কল্যাণমূলক খাতে সহায়তা ও ঋণ প্রদানও সাময়িকভাবে বন্ধের আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভগের পরিচালক ম্যাথিউ ভায়েথ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, “প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুসারে, আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রের অলাভজনক খাতগুলোতে অর্থ সহায়তা ও ঋণ প্রদান সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। আগামী নির্দেশনা না আসা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।” তবে সামাজিক নিরাপত্তা, চিকিৎসা পরিষেবা এবং সাধারণ পর্যায়ে লোকজনকে অর্থ সহায়তা প্রদান এ আদেশের আওতাভুক্ত হবে না বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ম্যাথিউ ভায়েথ।

জলবায়ু, জনস্বাস্থ্য, পরিবেশসহ আরও নানা বিষয়ভিত্তিক প্রচুর সংখ্যক সরকারি বেসরকারি সংস্থা রয়েছে যুক্তরাষ্ট্রে। মূলত মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নেই চলে এসব সংস্থা ও প্রতিষ্ঠান। প্রতি বছর এসব সংস্থায় লক্ষ কোটি ডলারের সহায়তা ও ঋণ প্রদান করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। ট্রাম্পের এ আদেশ এসব সংস্থার ওপর বড় আঘাত।

বিবৃতিতে ম্যাথিউ ভায়েথ বলেছেন, বিগত বাইডেন প্রশাসন ও যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের আমলে যেসব সংস্থাকে অর্থ সহায়তা ও ঋণ প্রদান করা হয়েছিল, সেগুলোর যাচাই ও পর্যালোচনা চলছে। এটি শেষ হওয়ার পর এ ইস্যুতে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। এসব আদেশের মধ্যে বিদেশি সহায়তা প্রদান স্থগিত বিষয়ক একটি আদেশও ছিল। এই আদেশে স্বাক্ষরের কয়েক দিন পর অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোতেও সহায়তা প্রদান স্থগিত করলেন তিনি।

সূত্র : সিএনএন

সর্বশেষ - অন্যান্য