শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঢাবির ভ‌র্তি প‌রীক্ষায় মু‌ক্তিযোদ্ধাদের নাতি-নাত‌নি কোটা বাদ

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৫, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের (ঢাবি) এবারের ভ‌র্তি প‌রীক্ষা মু‌ক্তি‌যোদ্ধা‌দের না‌তি-নাত‌নি‌ কোটা বাদ দি‌য়ে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় শুধুমাত্র মু‌ক্তি‌যোদ্ধা‌দের সন্তান‌দের জন‌্য কোটা রাখা হ‌য়ে‌ছে। বিষয়টিকে যৌ‌ক্তিক সংস্কার হিসেবেই দেখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। শনিবার সকালে ঢাবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন উপাচার্য।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলে।

ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১ হাজার ৪ জন। এ ছাড়া বিভাগীয় শহরগুলোতে শনিবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৪ হাজার ৪৯৬ জন। এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ, প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৪৩ জন শিক্ষার্থী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পিলখানা হত্যাকাণ্ড : তদন্ত কমিশনে যারা আছেন

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে: ইরান

রাকসু নির্বাচন : দ্বিতীয় দিনে মনোনয়নপত্র তুলেছেন ১০ প্রার্থী

গাজায় হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও ৪৪ ফিলিস্তিনি

এশিয়া কাপ ট্রফি নিয়ে গেছেন এসিসি সভাপতি, ভারতকে দেওয়া হবে কী?

ইসরায়েল-গাজার সশস্ত্র গোষ্ঠী প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প

ভূমধ্যসাগর থেকে উদ্ধার বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী

সহিংসতামুক্ত নির্বাচন ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

সচিবালয়ে অগ্নিকাণ্ড : রোববারের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি

বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী