রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দেশব্যাপী অভিযানে ২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

প্রতিবেদক
editor
জানুয়ারি ১২, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পরিবেশ রক্ষা এবং বায়ুদূষণ বন্ধে দেশজুড়ে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এতে ২ হাজার ৪২ কেজি নিষিদ্ধ পথিন লিজব্দ করা হয়েছে। একইসঙ্গে বায়ুদূষণের দায়ে যানবাহন ও ব্যাটারি কারখানাকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণে বরিশাল, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ এবং ঢাকা মহানগরের উত্তরা ও শেরে বাংলা নগর এলাকায় পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করে। এরমধ্যে, নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত বন্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে ৮টি মামলার মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং আনুমানিক ২ হাজার ৪২ কেজি পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে একটি পলিথিন উৎপাদন কারখানা বন্ধ করে সিলগালা করা হয়েছে। অভিযান চালানো হয়েছে ঢাকা মহানগরের উত্তরা, শেরে বাংলা নগর এবং গাজীপুরেও। এ সময় খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখা এবং স্টিল ও রি-রোলিং মিলের বায়ুদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১১টি প্রতিষ্ঠান থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

এছাড়া ঢাকা মহানগরের মিরপুর-১ এলাকায় যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে পরিবেশ অধিদপ্তরের ১টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে ৩টি পরিবহনের চালককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ প্রতিরোধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ১টি যানবাহনের চালককে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ঢাকার একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে সীসা ও ব্যাটারি গলানোর দায়ে ১টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে দুই ট্রাক সীসা ও ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সর্বশেষ - অন্যান্য