রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাগমারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৯, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা অডিটোরিয়ামে ফেডারেশনের বাগমারা উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। ফেডারেশনের বাগমারা উপজেলা শাখার সভাপতি আবু মুসা জাওহারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যাপক মো: কামরুজ্জামান।

এসময় প্রধান অতিথি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাব শ্রমিকদেরও সেই খাবার খেতে দিব। একমাত্র ইসলামই পারে এদেশে ন্যায় বিচার ও ন্যায্য অধিকারের রাষ্ট্র কায়েম করতে।

তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখি অনাহারি মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে। এই নীতিতে শ্রমিক মালিক দ্বন্দ্ব নয়, শক্রতা নয়। আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম।

এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলার উপদেষ্টা আবদুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলার প্রধান উপদেষ্টা কামারুজ্জামান হারুন ও বিশেষ উপদেষ্টা অধ্যাপক অহিদুল ইসলাম।

সম্মেলনে ফেডারেশনের বাগমারা উপজেলা শাখার নতুন সভাপতি হিসেবে মাওলানা মোঃ শাহীন আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে আইনুল হককে মনোনীত করা হয়। এতে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী পরিষদ গঠন করা হয়। এছাড়া ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন সভাপতি সেক্রেটারি মনোনয়ন দেওয়া হয়।

সর্বশেষ - অন্যান্য