বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে আ’লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকমীসহ গ্রেফতার ১৫

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১১, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে আ’লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, মাদক মামলায় ১ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন- মো: মিলন, মো: সোহেল রানা (৪৪), পারভেজ হোসেন (৩০), মো: শান্ত (২৭), মাহাবুব হোসেন মাসুদ (৫৫) ও সেকেন্দার আলী বাবু (৫০)।

এদের মধ্যে আওয়ামী লীগ কর্মী মিলন নগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাগড়া গ্রামের মৃত জমসেদ মন্ডলের ছেলে। নওহাটা পৌরসভার আওয়ামী লীগ কর্মী সোহেল রানা পবা থানার বাগধানী উলাপুর গ্রামের আবু সাঈদের ছেলে। পারভেজ শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল গাফ্ফারের ছেলে। নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী শান্ত শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

আওয়ামী লীগ কর্মী মাহাবুব হোসেন রাজশাহীর গোদাগাড়ী থানার শুরশুনিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে। মহাদেবপুর থানা আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী নওগাঁর মহাদেবপুর থানার ফাজিলপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। বর্তমানে তিনি রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট পাত্তাপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ - অন্যান্য