সোমবার , ৮ জুলাই ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রুয়েটে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন

প্রতিবেদক
editor
জুলাই ৮, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল এবং ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতির সাথে একাত্মতা প্রকাশ করে সোমবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রুয়েট ক্যাম্পাসে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন রুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের দাফতরিক সব ধরণের কার্যক্রম থেকে বিরত থাকেন তারা। ফলে রুয়েটের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় অচলাবস্থা সৃষ্টি হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত আহবায়ক মীর তৌহিদুর রহমান কিটু। সভা পরিচালনা করেন রুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মুরাদ হোসেন। এতে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত আহবায়ক, সদস্য সচিবসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন বাতিল ও ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজন করতে হবে। অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার হুসিয়ারি দেন তারা।

সর্বশেষ - অন্যান্য