বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নওগাঁয় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১১, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নূর বানু (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নূর বানু উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, সকাল ৭টায় যাত্রী নিয়ে পোরশা থেকে নওগাঁর উদ্দেশে যাত্রা করেছিল বাসটি।

পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই নূর বানু মারা যান। আহত হন বাসের আরও তিন যাত্রী। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও বলেন, তিন দিন যাবৎ এ অঞ্চলের সমস্ত এলাকা ও সড়ক ঘন কুয়াশায় ঢাকা। ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য