সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মঙ্গলবার ‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের শুনানি

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৯, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।

২০১৭ সালের ৪ ডিসেম্বর ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট।এর তিন বছর পর ২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। গত ২ ডিসেম্বর ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে মন্ত্রিপরিষদ বিভাগ। আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তখন আপিল বিভাগ বলেন, এ বিষয়টা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে ইশরাকের সমর্থকরা

বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না : রিজভী

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানালেন উপদেষ্টা

মেসি-ইয়ামালের প্রথম লড়াইয়ের সূচি, ভেন্যু চূড়ান্ত

আত্মগোপনে থেকে মিশন পরিচালনা ইসলামের স্বীকৃত পন্থা

গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জেলেনস্কিকে ‘ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

‘আইসিসি ভারতের হাতের পুতুল’ ক্রিকেট বিশ্ব ভাঙার গুঞ্জন

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাজশাহী টিটিসির অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

অ্যাসিডিটি প্রতিরোধে সহজ ডায়েট টিপস