রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শীতে ঠোঁট ফাটা রোধ করবেন যেভাবে

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৮, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : শীতের রুক্ষতায় ঠোঁট ফাটা খুব সাধারণ এক সমস্যা। অনেক সময় এটি অনেক বেশি হয়ে গিয়ে ঘা হয়ে যায় অনেকের। তাই শুরু থেকেই ঠোঁটের যত্ন নিন। এতে ঠোঁট ফাটা রোধ তো হবেই সেই সঙ্গে ঠোঁট থাকবে নরম, কোমল এবং গোলাপি।

দেখে নিন শীতে ঠোঁট ফাটা রোধ করতে কী কী করতে পারেন-

>> অনেকেই আছেন ঠোঁট ফেটে গেলে উপরে পেট্রোলিয়াম জেলি লাগান। এতে কিন্তু উপকার খুব একটা হয় না। ঠোঁট ফেটে যাওয়া বা রুক্ষ হওয়ার আগেই পেট্রোলিয়াম জেলি লাগান। চেষ্টা করুন সব সময় ঠোঁট যেন মোয়েশ্চারাইজ থাকে।

>> ঠোঁট ফাটার হাত থেকে বাঁচতে হলে ঠোঁটের আদ্রতা বজার রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর্দ্রতা ধরে রাখতে হলে মৃত কোষ সরিয়ে ফেলাটা প্রয়োজন। চিনি গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে এক্সফোলিয়েট করতে পারেন। কাঠবাদামের সঙ্গে চিনি গুঁড়া মিশিয়েও এক্সফোলিয়েট করতে পারেন।

>> বাইরে বেরোলে অনেকেই ঠোঁটে লিপস্টিক পরেন। কিন্তু বাড়িতে ফিরে এসে আর সেই লিপস্টিক তোলেন না। এই রকম হওয়া ভাল নয়। তাই বাড়ি ফিরে রাসায়নিক দেওয়া লিপস্টিক তুলতে অ্যালোভেরা রিমুভার ব্যবহার করতে পারেন।

>> শীতে অতিরিক্ত ময়েশ্চারাইজার দেওয়া লিপস্টিক ব্যবহার করাই ভালো। ম্যাট লিপস্টিক এ সময় ব্যবহার না করাই ভালো।

>> রাতে ঘুমাতে যাওয়ার সময় ভিটামিন ই বা শিয়া বাটার দেওয়া লিপ বাম লাগাতে পারেন। কিংবা রাতে শুতে যাওয়ার আগে মধুর সঙ্গে তিলের তেল মিশিয়ে সেই মিশ্রণ লাগাতে পারেন। এতে ঠোঁট আর্দ্র থাকবে।

সর্বশেষ - অন্যান্য