রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় উদ্বোধন হলো জগিং ট্র্যাক

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে।  রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জগিং ট্র্যাকের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। উদ্বোধনকালে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, রাজশাহীকে স্বাস্থ্যকর নগরী রূপে গড়ে তুলতে জগিং ট্র্যাক উদ্বোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুন্দর এ নগরীকে আরো বেশি সুন্দর, স্বাস্থ্যসম্মত, আলো ঝলমলে, পরিচ্ছন্ন বাসযোগ্য নগরী রূপে গড়তে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজশাহী চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করা হলো।

রাজশাহী বরাবরই একটি স্বাস্থ্যকর ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। কিন্তু তারপরও আপনাদের সকলের স্বাস্থ্য অনেক সময় চ্যালেঞ্জিং অবস্থায় থাকে, স্বাস্থ্য ঝুঁকি থাকে। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য সুরক্ষায় হাঁটা ও সাঁতার অন্যতম ব্যায়াম। রাজশাহী মহানগরীতে এ সুযোগটিকে কাজে লাগিয়ে দৃষ্টিনন্দন ও সুন্দর পরিবেশে হাটার আয়োজন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরবাসীর হাটার জায়গা পার্ক ও ফুটপাত। ফুটপাতগুলোকে কাঙ্খিত মাত্রায় তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরীর পার্কগুলোকে হাঁটার উপযোগী করে তোলা হচ্ছে। এখানে দুইবেলা হাঁটার ব্যবস্থা করা হচ্ছে। নগরবাসীর সুযোগসুবিধা বৃদ্ধির জন্য এখানে ব্লাডপ্রেসার মাপা, ওজন মাপা, ব্লাড সুগার মাপার ব্যবস্থা রাখা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগে সহায়তার জন্য তিনি শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, দর্শনার্থীদের জন্য এ পার্কে প্রবেশ ফি ২৫ টাকা হলেও জগিং ট্্র্যাকে হাঁটায় সারামাসে দুই বেলায় ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এই পার্কে প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত হাঁটার ব্যবস্থা করেছি। আসুন আমরা রাজশাহীকে একটি সুন্দর স্বাস্থ্য, সুন্দর দেশ ও সুন্দর মহানগরী রূপে গড়ে তুলি।

অনুষ্ঠানে রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, ডাঃ সাদিয়া রেজভী, পার্কের সুপারভাইজার রেজাউল করিম, সুপারভাইজার আব্দুল খালেক স্বপন, স্টোর অফিসার আহসান হাবীব, নিরাপত্তা অফিসার মোঃ মতিউর রহমান, ইভেন্ট ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, নিহাদ হাসিন সরন এবং জহরুল হক অভি, সামিউল ইসলাম সুত্র, মেহেদী হাসান, মহুয়া মৌ, আয়েশা, আরিফ, সিফাত সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত