বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আজ প্রকাশ হতে পারে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি

প্রতিবেদক
editor
নভেম্বর ২৮, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ প্রকাশ করতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তার আগে পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা কিছু বিষয়ে আলোচনা করবেন। দুই-একটি বিষয়ে জটিলতা রয়েছে। সেগুলো নিরসন হলে বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

তারা জানান, ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল পিএসসি। আজ শেষ কর্মদিবস হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি। চাকরিতে প্রবেশের বয়স নিয়ে জটিলতা ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করায় সেই জটিলতা কেটে গেছে।

এছাড়া একজন প্রার্থী ঠিক কতবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন, তা ঠিক করে দিয়েছে সরকার। সেই নির্দেশনা কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে কিছু আলোচনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা রয়েছে। আজ মাসের শেষ কার্যদিবস হলেও বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। চেয়ারম্যানসহ সবাই আলোচনা করবেন। সিদ্ধান্ত হলে বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সেটা সম্ভব না হলে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

সবশেষ তথ্যানুযায়ী, ৪৭তম বিসিএসের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। এবার স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ সংখ্যক সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে। এছাড়া শিক্ষা, প্রশাসনে, পুলিশ, কাস্টমস, আনসার, ট্যাক্সে এবং পররাষ্ট্র ক্যাডারেও বড় নিয়োগ হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কোস্টারিকায় আটকাল তারকাখচিত ব্রাজিল

বাংলাদেশে ‘ধূমকেতু’ চালাতে চায় টালিউড, ফারুকীকে অনুরোধ প্রযোজকের

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের

বন্যায় ১৩ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দি : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়

এস আলম পরিবারের ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কমেছে স্বর্ণের দাম

গরুর দুধ কি মানুষের শরীরের জন্য উপকারী? জেনে নিন বিজ্ঞানের ব্যাখ্যা

শাহরুখের মার্কশিট ভাইরাল, কোন বিষয়ে কত পেয়েছিলেন?

নিজ চেম্বারে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবির আওয়ামীপন্থী শিক্ষক

সদ্য বিদায়ী ইডির দায়ের করা মামলা এখন বিএমডিএর গলার কাঁটা’