স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলের প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছিল চিটাগং কিংস। আজ বুধবার দ্বিতীয়বার মুখোমুখি হয়েছে দুই দল। খুব স্বাভাবিক চিটাগংকে হারিয়ে প্রতিশোধ নিতে চাইবে ঢাকা। ১৪৯ রান করতে পারলেই তা নেওয়া হয়ে যাবে ঢাকার। কেননা আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান করেছে চিটাগং।


















