রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ন্যায় প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চাই : বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৮, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের কাজ ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, সেক্ষেত্রে সবার সহযোগিতা চাই। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ওয়ালটন আয়োজিত ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন (এটিএস) এক্সপো-২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্টের বিপ্লবের পর একটা স্বল্পকালীন সরকার এসেছে। আমাদের মৌলিক কাজ হচ্ছে বিভিন্ন ধরনের রিফর্ম করা এবং যত দ্রুত সম্ভব একটি নির্বাচন করা। তিনি বলেন, সরকারের পলিসি সাপোর্ট অনেকেই পায়, কিন্তু তাকে সাসটেইনেবলভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে সবাই পারে না। ওয়ালটন এদিক থেকে সঠিকভাবে নিজেদের পণ্যে বৈচিত্র্য রক্ষা করে সরকারের সহযোগিতাকে ব্যবহার করেছে, যা প্রশংসনীয়।

তিনি আরও বলেন, ২০২৬ সালে যে এলডিসি গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে তা লক্ষ্যমাত্রা ঠিক রেখে আমাদের খরচ আরো কমিয়ে আনতে হবে, যাতে বৈদেশিক মুদ্রা আরো সাশ্রয় করা যায়। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের গণ্ডি বেরিয়ে বহির্বিশ্বের বাজারে জায়গা করে নিতে কাজ করতে হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন তামান্না

গাজায় ইসরায়েলের নৃশংস হামলা, গর্ভবতী নারী-অনাগত শিশুসহ নিহত ১৮

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে নিহত ৩৩ আফগান সন্ত্রাসী

এবার ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটি গুঁড়িয়ে দিলো পাকিস্তান

আমরা বিশ্বের সেরাদের মধ্যেও জায়গা করে নিতে চাই : প্রধান উপদেষ্টা

হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ

ট্রাম্পের ওপর বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার ঘোষণা অস্কার মনোনীত অভিনেত্রীর

অবশিষ্ট ১৩ জিম্মিকেও মুক্তি দিলো ফিলিস্তিনি গোষ্ঠী

কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক