বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়াসহ তিনজন খালাস

প্রতিবেদক
editor
নভেম্বর ২৭, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আবু তাহের এ আদেশ দেন। এদিন এ মামলার অভিযোগ শুনানির দিন ধার্য ছিল। প্রথমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অন্য আসামিদের পক্ষে অব্যাহতির (ডিসচার্জ) আবেদনের শুনানি শেষ হয়। এরপর আদালত খালেদা জিয়াসহ তিনজনকে খালাস দেন।

একইসঙ্গে বাকি চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। তারা হলেন- জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী ও সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

মামলার চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এমকে আনোয়ার, এম শামসুল ইসলাম, ব্যারিস্টার আমিনুল হক ও সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন মারা গেছেন। আর যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে। তাই এ মামলা থেকে তাদের আগেই অব্যাহতি দেয়া হয়।

বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করা হয়। ওই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর ২০০৮ সাল থেকে উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘ ৯ বছর মামলাটির বিচার কাজ স্থগিত ছিল। সবশেষ ২০১৭ সালের ২৮ মে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হয়। এরপর থেকে মামলাটি অভিযোগ গঠন শুনানি শুরু হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে পিআইবির প্রশিক্ষণ কর্মশালা শুরু

জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধ করতে হবে : রিজওয়ানা হাসান

নেপালকে হারিয়ে ইতিহাস প্রথম বিশ্বকাপ খেলতে আসা ইতালির

আ’লীগ নেতা বাবুল হত্যা : রিমাণ্ড শেষে কারাগারে আক্কাছ

অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

গোপন অভ্যাসের কথা ফাঁস করলেন কাজল

৩ সেপ্টেম্বরের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা না দিলে ব্যবস্থা

ঈদে গরু-মুরগির বাড়তি দাম, ক্রেতা কম মাছের বাজারে

বড়ো বড়ো মেগা প্রজেক্টের কথা ভাবি, কিন্তু নদীভাঙা মানুষের কথা ভাবি না : রিজওয়ানা হাসান