রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সাংবাদিক হাসান মীর মারা গেছেন

প্রতিবেদক
editor
নভেম্বর ২৪, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক হাসান মীর মারা গেছেন। গত শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

রোববার বেলা ১১টায় তার মরদেহ রাজশাহী নগরীর রাণীবাজারের বাসভবন ‘সাকুরা’তে আনা হয়। দুপুর একটা পর্যন্ত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিরা তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। বাদ জোহর জানাজা শেষে তার মরদেহ দাফনের জন্য কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর-মোসলেমপুর নিজ গ্রামে নেওয়া হয়। বাদ মাগরিব পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। হাসান মীর স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মীর হাসান ইউনুস সংক্ষেপে হয়েছেন হাসান মীর। জন্ম ১৯৪১ সালে। কর্মজীবন শুরু হয় ১৯৬১ সালে ঢাকায় পিলখানায় তৎকালীন ইপিআর-এ সিগনালম্যান সিপাই হিসেবে। এরপর নানা পথঘাট ঘুরে স্বাধীনতার পর বাংলাদেশ বেতারের বার্তাবিভাগে যোগদান করেন এবং এই চাকরির সুবাদেই রেডিও জাপান এনএইইচকে-এর বিদেশি ভাষা বিভাগে কাজ করার সুযোগ ঘটে।

চাকরিরত অবস্থায় করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন হাসান মীর। চাকরিজীবন শেষে রাজশাহীর স্থানীয় দৈনিক প্রথম প্রভাত (পরবর্তীতে নতুন প্রভাত) পত্রিকায় নিয়মিত ‘আজকের রাজশাহী’ নামে কলাম লিখতেন। বেশ কয়েক বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থ চেনা-অচেনা, কাঁচের খরগোশ, জাপানের রূপকথা, হিরোশিমা-নাগাসাকি ও প্রাচীন জাপানি গল্প।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

যে ৫ খাবার গোপনে শিশুর ক্ষতি করছে

দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই: আইজিপি

কঙ্গনাকে চড় মারা নারী নিরাপত্তাকর্মী ‘গ্রেফতার’

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের বিদায় সংবর্ধনা

ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামব : আসিফ মাহমুদ

পরীক্ষা ফেরাতে এবার নটর ডেম শিক্ষার্থীদের আন্দোলনের ডাক

ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে বিভিন্ন স্থাপনায় পরিকল্পিত অগ্নিকাণ্ড : আবদুস সালাম

কোরআনের আদর্শ কায়েম করলেই সফলতা পাওয়া যাবে : ধর্ম উপদেষ্টা

সকালের যে অভ্যাসগুলো ক্ষতিকর কোলেস্টেরল দূর করে

পাকিস্তানের এক প্রদেশে ৮ মাসে ৬ শতাধিক সন্ত্রাসী হামলা