বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরো ৩ এসআই বরখাস্ত

প্রতিবেদক
editor
নভেম্বর ২০, ২০২৪ ৭:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরো তিন শিক্ষানবিশ উপ-পরিদর্শককে (এসআই) চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শৃঙ্খলা ভাঙার দায়ে সোমবার (১৮ নভেম্বর) পুলিশ একাডেমি কর্তৃপক্ষ এ সংক্রান্ত আদেশ জারি করে।

বাংলাদেশ পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর গণমাধ্যমকে জানান, প্রশিক্ষণ মাঠে শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে যথাযথ জবাব দিতে না পারার কারণে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ২১ অক্টোবর ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ জনকে এবং ৪ নভেম্বর একই ব্যাচের আরো ৫৮ জনকে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। সব মিলিয়ে এ ব্যাচের ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইকে বরখাস্ত করা হলো।

সোমবার অব্যাহতি পাওয়া তিনজনকে গত ১৩ নভেম্বর শোকজ করা হয়েছিল। ‘কৈফিয়ত তলবনামা’ শিরোনামের ওই চিঠিতে বলা হয়, গত ১২ নভেম্বর জিমনেসিয়ামে ক্যাডেট এসআইদের রাত্রিকালীন কমবাইন্ড ক্লাস ছিল। ওই ক্লাসে যাওয়ার সময় কোম্পানির সিএইচএম যথাসময়ে ফলইন করিয়ে রওনা করেন। কিছুদূর যাওয়ার পর তারা মূল দল থেকে আলাদা হয়ে যান।

বারবার দলের সঙ্গে মিলে সঠিকভাবে মার্চিং করে যেতে বললেও তারা কোম্পানির সিএইচএমের কথা না শুনে কমান্ড অমান্য করে সঠিকভাবে মার্চিং না করে উচ্চস্বরে হইচই করতে থাকেন। এ ধরণের শৃঙ্খলাবিরোধী আচরণ বাংলাদেশ পুলিশ একাডেমির নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী বলে কোম্পানি সিএইচএম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত প্রতিবেদন দাখিল করেন।

এরই প্রেক্ষিতে কেন চলমান মৌলিক প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা কৈফিয়ত তলবনামা প্রাপ্তির পরবর্তী তিন দিনের মধ্যে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়। তবে কারণ দর্শানোর নোটিশের পর জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের বরখাস্ত করা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পিএসসি সংস্কার করে চাকরির পরীক্ষা নিতে হবে : সারজিস আলম

মেসিকে নিয়ে মায়ামি ও আর্জেন্টিনাকে সুখবর দিলেন মাশ্চেরানো

টি-২০ বিশ্বকাপের ফাইনাল আজ, আফ্রিকার প্রথম নাকি ভারতের দ্বিতীয়

ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ছেড়ে হতে চান অভিনেত্রী

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ

মডেলিং ঘরে-বাক্সে বন্দি রাখার জন্য না, সবাই দেখবে : রুনা খান

দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স ২০২৫ এর খসড়া অনুমোদন

চ্যাম্পিয়ন চেলসির পকেট ভারী, ক্লাব বিশ্বকাপে কে কত প্রাইজমানি পেল?

চ্যাম্পিয়ন চেলসির পকেট ভারী, ক্লাব বিশ্বকাপে কে কত প্রাইজমানি পেল?

উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’