মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এবার জর্ডানকে হারাতে চান ঋতুপর্ণারা

প্রতিবেদক
editor
জুন ৩, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : হামজাদের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ আর এক সপ্তাহ পরে। হামজারা ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে লড়ার জন্য প্রস্তুত হচ্ছেন। ঋতুপর্ণারা জুনের তৃতীয় সপ্তাহে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য জর্ডানে ম্যাচ খেলছেন। ত্রিদেশীয় সিরিজে আজ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১০ টায় ম্যাচ শুরু হবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান ১৩৩ আর স্বাগতিক জর্ডানের ৭৪। দুই দলের মধ্যে ব্যবধান ৫৯। ২০২১ সালে জর্ডান বাংলাদেশকে ৫-০ গোলে হেরেছিল। বাংলাদেশের বর্তমান কোচ পিটার বাটলার অবশ্য বলছেন, ‘জর্ডানকে মোকাবিলা করার জন্য আমরা তৈরি। মিডফিল্ড ও রক্ষণভাগ থেকে খেলা তৈরি করার চেষ্টা থাকবে। এর বাইরেও আমাদের একটি নিজস্ব খেলার ধরন আছে, সেই কৌশলেই খেলবে মেয়েরা।’

সিনিয়র ফুটবলার মারিয়া মান্দা জয় নিয়ে দেশে ফিরতে চান, ‘অনুশীলনটা আমরা ভালোভাবে শেষ করেছি। জর্ডানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত। আমরা ভালোভাবে খেলে জয় নিয়ে ফিরবো।’

বাংলাদেশ দুই দিন আগে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। ঐ ম্যাচ ফুটবলারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকছে, ‘আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করার পরদিন সুইমিং করেছি। আজ অনুশীলন করলাম, সবমিলিয়ে ভালো একটি প্রস্তুতি নিয়েছি। কোচ আমাদের যেভাবে নির্দেশনা দেবেন ম্যাচের জন্য, আমরা সেভাবে খেলবো’-বলেন স্বপ্না রাণী।

সর্বশেষ - অন্যান্য