শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিয়ে করছেন কবে ববি

প্রতিবেদক
editor
নভেম্বর ১৬, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ

দেশের পট পরিবর্তনের পর একরকম থমকেই যায় দেশের বিনোদন অঙ্গন। যদিও পরিস্থিতি আগের তুলনায় উন্নতি হওয়ায় একের পর এক নতুন ছবি আসতে চলেছে ঢালিউড ইন্ডাস্ট্রিজে। মেগাস্টার শাকিব খানের দরদ মুক্তির উন্মাদনার মাঝেই নতুন খবর এল ঢালিউড থেকে। ‘বউ’ নামের একটি ছবি নির্মাণ করেছেন কে এ নিলয়। আর সেখানে দেখা যাবে ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। সম্প্রতি ঢাকার এফডিসিতে আয়োজিত হয় সেই ছবির মহরত। সেখানে ববি বলেন, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে।’

নতুন বাংলাদেশ নিয়ে কি ভাবছেন, এ প্রসঙ্গে ববি বলেন, ‘একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’ নিজের আসন্ন সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’

ছবির সেই মহরত অনুষ্ঠানে নিজের বিয়ে প্রসঙ্গেও কথা বললেন এ নায়িকা। জানালেন, বর পেলেই বিয়ে করবেন তিনি। ববির কথায়, ‘বর পেলেই বিয়ে!’ এদিকে ‘বউ’ ছবির পরিচালক জানিয়েছেন, চলতি মাসের শেষে সিনেমাটির শ্যুটিং শুরু হবে। একটানা শ্যুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ববিকে সর্বশেষ দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমাতে। এটি গত ঈদুল আজহায় মুক্তি পায়। যদিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। তবে ছবির পরিচালকের সঙ্গে দ্বন্দ নিয়ে বেশ আলোচনায় ছিলেন নায়িকা ববি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রুয়েটে রাষ্ট্রীয় শোক পালন

পশ্চিমবঙ্গে তৃণমূলের সাফল্য ও বিজেপির ব্যর্থতার কারণ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীৗদের গোলচত্বর অবরোধ

শাকিবের সঙ্গে বিয়েতে কত ভরি গহনা পরেছিলেন অপু

দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে : ফখরুল

বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয় : রিজভী

নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ রাবি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতির বিরুদ্ধে

দুই পুত্রবধূ নিয়ে ফিরোজার পথে খালেদা জিয়া, নেতাকর্মীদের উল্লাস

মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধান উপদেষ্টার

ট্রাম্পকে বুকে জড়ালেন ১৩ বর্ষী কিশোর