বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন জোসেফ, চোটে ছিটকে গেলেন রাসেল

প্রতিবেদক
editor
নভেম্বর ১৩, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : শৃঙ্খলাভঙ্গের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ থাকা আলজারি জোসেফ ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। তবে গোড়ালির চোটে ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন আন্দ্রে রাসেল। তার জায়গায় ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার শামার স্পিঙ্গার।

দীর্ঘদিন পর দলে ফিরলেও মাত্র এক টি-টোয়েন্টি খেলেই ছিটকে গেছেন অলরাউন্ডার রাসেল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১৭ বলে ৩০ করেন তিনি। সেই ম্যাচেই গোড়ালিতে চোট পান তিনি। এর জেরে দ্বিতীয় ম্যাচের একাদশে ছিলেন না তিনি। ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নিশ্চিত করতে সেন্ট লুসিয়ায় সিরিজের বাকি তিন ম্যাচই জিততে হবে তাদের।

শেষ তিন ম্যাচ হবে যথাক্রমে- বৃহস্পতি, শনি ও রোববার। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হাইন্ডস, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

সর্বশেষ - অন্যান্য