মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘জিগরা’র ভরাডুবির পর দক্ষিণে মন আলিয়ার

প্রতিবেদক
editor
নভেম্বর ১২, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পূজার বক্স অফিসে মুক্তি পেয়েও সাড়া জাগাতে পারেনি আলিয়া ভাটের ‘জিগরা’। করণ জোহরের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছিলেন আলিয়া। কিন্তু ছবি তৈরি করতে যা খরচ হয়েছে, বাজেটের সেই অর্থটুকুও ফেরত পাননি। এতেই নাকি বেশ হতাশ অভিনেত্রী। শোনা যাচ্ছে, এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মন দিতে চলেছেন আলিয়া। সেখানকার এক ‘ব্লকবাস্টার’ পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী।

জানা গেছে, সেই পরিচালকের নাম নাগা আশ্বিন। তার পরিচালনায় সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’। সেই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, শাশ্বত চ্যাটার্জিরা। ৬০০ কোটি বাজেটের ‘কল্কি’ চলতি বছরের ২৭ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছিল। প্রায় ১২০০ কোটির ব্যবসা করেছে সারা বিশ্বে। ছবির দ্বিতীয় ভাগের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

এবার এই পরিচালককে নিয়ে শোনা যাচ্ছে নতুন খবর। এক নারী কেন্দ্রিক ছবি তৈরি করতে চলেছেন নাগ আশ্বিন। আর তাতেই মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়াকে। গল্প কেমন, সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শ্যুটিং শুরু হবে। হায়দেরাবাদের প্রযোজনা সংস্থা বৈজন্তী ফিল্ম ছবিটি প্রযোজনা করছে।

প্রসঙ্গত, ‘জিগরা’র ভরাডুবির পর আলিয়া ও করণকে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল। ছবি নির্মাতাদের বিরুদ্ধে ‘ফেক কালেকশন’ দেখানোর অভিযোগ এনেছিলেন অভিনেত্রী-প্রযোজক দিব্যা খোসলা। রটনা, তিক্ততা এই পর্যায়ে গেছে যে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল পার্ক’ ছবি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্ত্রীর অপমানের জেরেই নাকি ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে শিবির নেতা হত্যায় মামলা : সাবেক মেয়র লিটনসহ সহস্রাধিক আসামি

হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

আফগানিস্তানের কাছে হারলো উগান্ডা

টাইব্রেকারে সুইডেনকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না : সারজিস

‘ইরানে ব্যাপক সাফল্যের’ পর যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছি: ইসরায়েল

রাজশাহীতে বাসের ধাক্কার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

জাতীয় পার্টিকে সংলাপে ডাকা প্রসঙ্গে সারজিস-হাসনাতের ক্ষোভ

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : ড. ইউনূস

এনসিপি নেতাকর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে আরইউজের তীব্র নিন্দা