রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে : হাসান আরিফ

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, ‘সাধারণ মানুষের সেবক না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি করা হয়েছে। সবার দাবি সংস্কার, সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। ১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে।’
সংবিধান সংস্কারের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতা কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার চায় সেজন্য তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তারা কি নতুন কোনো সংবিধান চায় নাকি আগের সংবিধানকে সংস্কার চায় সেটা ছাত্র-জনতাই বলতে পারবে। আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেবে।’

এ সময় ডেঙ্গু অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে জানিয়ে হাসান আরিফ বলেন, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একজনও যাতে ডেঙ্গু রোগে মারা না যায়। তিনি আরও বলেন, সবাইকে সচেতন হতে হবে। প্রতিরোধ ব্যবস্থার দিকে বেশি মনোযোগ দিতে হবে। গবেষণা বাড়াতে হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শপথের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লওতারোর গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

হাসিনার অন্যায়ের প্রতিবাদে মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন জিএম কাদের

যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা

রোগ-সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া : রিজভী

সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জামায়াত সেক্রেটারি

হাসিনা-কামালের ফাঁসির রায়ের কপি যাচ্ছে যেসব মন্ত্রণালয়ে

জ্বরে আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

রিয়ালে অভিষেক ম্যাচ গোল করলেন এমবাপে, জেতালেন শিরোপা

সারাক্ষণ চার্জার প্লাগে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ বিল বাড়ে?