সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী জেলা জামায়াতের ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ সেট-আপ সম্পন্ন

প্রতিবেদক
editor
নভেম্বর ১১, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজশাহী জেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ সেট-আপ সম্পন্ন হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেট-আপ সম্পন্ন হয়।  জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির জেলা সেক্রেটারি নির্বাচিত হন মো: গোলাম মুর্তজা।

এছাড়া জেলা নায়েবে আমির হন মাওলানা আব্দুল খালেক ও মোঃ মাইনুল হোসেন। পরে জেলা সেক্রেটারি ও নায়েবে আমিরদ্বয় শপথ গ্রহণ করেন। এরপর নবনির্বাচিত জেলা কর্মপরিষদ সদস্য, সরাসরি রোকনদের ভোটে নির্বাচিত বিভিন্ন উপজেলার আমিরগণসহ নির্বাচিত বিভিন্ন পদের দায়িত্বশীলদের শপথ পাঠ করান নবনির্বাচিত রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক।

জেলার সহকারী সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন আবুল হাসান, অধ্যক্ষ নাজমুল হক, অধ্যাপক কামরুজ্জামান ও নুরুজ্জামান লিটন। অনুষ্ঠানে জামায়াতের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম ও রেজাউর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য