সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘ভয়ংকর রূপে’ ফেরার বার্তা

প্রতিবেদক
editor
নভেম্বর ১১, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল বোর্ডে হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে। এতে নিষিদ্ধ ছাত্রলীগের ভয়ংকর রূপে ফেরার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় কলেজের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে। গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রশাসন ভবনের ডিজিটাল বোর্ডে ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারো ফিরবে ভয়ংকর রূপে সাবধান! জএগঝঈ-ঢজ ওগজঅঘ’ লেখা স্ক্রল হচ্ছে। মুহূর্তেই এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয়েছে তোলপাড়। কলেজটির ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের হুঁশিয়ারি বার্তা প্রচার হওয়ায় দায়িত্বশীল ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন অনেকে।

ভিডিওটি দেখার পর সোমবার (১১ নভেম্বর) সকালে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে তারা নানা ধরণের শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে স্থান ত্যাগ করেন তারা।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী গণমাধ্যমকে বলেন, রোববার (১০ নভেম্বর) বিকেল ৫টা থেকে ৫টা ২০ মিনিটের দিকে ডিজিটাল বোর্ডে বাইরের লোকজন ওই লেখাটি দেখে তাকে জানান। পরে বোর্ডটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় রোববারই নগরীর বোয়ালিয়া মডেল থানায় জিডি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। কে বা কারা কী উদ্দেশে এটি করেছে, তা জানার চেষ্টা চলছে।

অধ্যক্ষ যহুর আলী আরো বলেন, এ ঘটনায় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আবদুল মতিনকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। এছাড়া পুলিশও আইনি ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

 

সর্বশেষ - অন্যান্য